
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজশাহী-ঢাকা রেলপথে ট্রেনে কাটা পড়ে ডালিম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার মাটিকোড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডালিম মাটিকোড়া উত্তরপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে খাবার নিয়ে কৃষিজমিতে তার স্বামীকে দিতে যাচ্ছিলেন গৃহবধূ ডালিম। এ সময় ডালিম মাটিকোড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহের টুকরো টুকরো অংশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক