
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে মোঃ আব্দুল লতিফ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে সদরের দশটিকার মৃত আঃ জলিল সরকার এর ছেলে। র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে, বগুড়ার সদর থানা এলকায় ন্যাংড়া বাজারে আল আমিন ফার্মেসী প্রোঃ মোঃ আব্দুল লতিফ এর ওষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কালে ৫৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। বগুড়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ