প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২১, ১২:০৫ পূর্বাহ্ণ
আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন সেমিনার

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিনি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমীর হামজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, সাংবাদিক সৈয়দ আমিনুর রহমান আচ্চু, উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.