
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : তৃতীয় দফায় সিরাজগঞ্জের উল্লপাড়ায় ১৬টি ও বেলকুচিতে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছে। এর মধ্যে দুজন বিনাপ্রতিদ্বন্দিতায় ও তিনজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ হয়েছেন। উল্লাপাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা ও বেলকুচি উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস বেসরকারিভাবে নির্বাচিতদের ঘোষণা করেছেন।
বিজয়ী প্রার্থীরা হলো, উল্লাপাড়া বিজয়ীরা হলেন, সলপ ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শওকত ওসমান, পঞ্চকোশীতে আওয়ামীলীগের তৌহিদুল ইসলাম ফিরোজ, দুর্গা নগরে আফসার আলী, বাঙ্গালা ইউনিয়নের সোহেল রানা, পূর্ণিমাগাঁতীতে রেজাউল ইসলাম তপন, উধুনিয়ায় রেজাউল করিম বাচ্চু, বড় পাঙ্গাসীতে হুমায়ুন কবির খান লিটন, মোহনপুরে আবুল কালাম আজাদ মক্কা, সলঙ্গায় আওয়ামীলীগের মোখলেছুর রহমান তালুকদার, হাটিকুমরুল হেদায়েতুল আলম, রামকৃষ্ণপুরে রফিকুল ইসলাম হিরো, সদর ইউনিয়নে আবদুল সালেক ও কয়রায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম।
এছাড়াও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত সোনিয়া সবুর আকন্দ, বড়ধুল ইউনিয়নে আছের উদ্দিন, ধুকুরিয়া বেড়া স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন, ভাঙ্গাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী জহরুল ইসলাম ভূঁইয়া। দৌলতপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আশিকুর রহমান লাজুক বিশ্বাস ও বেলকুচি সদর ইউনিয়নে সোলাইমান মির্জা বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা