
দাগনভূঞা ফেনী প্রতিনিধি: ২৮ নভেম্বর সকালে দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞা নামার বাজার, বসুরহাট রোড এবং দাগনভূঞা বাজারের বিভিন্ন বেকারীতে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং লাইসেন্স নবায়ন না করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩ জন অভিযুক্তকে বিভিন্ন পরিমানে (বিসমিল্লাহ , সাউদিয়া এবং আল আমিন বেকারী) ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে সহায়তা করেন বিএসটিআই পরিদর্শক মো: খায়রুল হক এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ। নাহিদা আক্তার তানিয়া জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল