
রবিউল হাসান লায়ন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, আমান উল্লাহ আমান, এনামুল হক স্বপন, আনোয়ারুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ