
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে কিচক ইউনিয়ন পরিষদের দুইবারের জনপ্রিয় চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী তার নিজস্ব অর্থে নিভৃত্ব পল্লী গ্রামে প্রতিষ্ঠিত দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান ছল্লিশছত্র হেদায়েতুল উলুম ক্বওমী মাদ্রাসায় পড়ুয়া হাফেজ ছাত্রদের জন্য দৃষ্টিনন্দন বিশাল জামে মসজিদ গড়ে এলাকায় এক দৃষ্টান্ত স্থাপন করলেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উক্ত মসজিদটির ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি। এসময় অত্র মাদ্রাসার প্রধান মহতামিম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কাদের, কমিটির সভাপতি আলহাজ্ব আমীর আলী মাস্টার,মাদ্রাসার ক্যাশিয়ার আলহাজ্ব আফছার আলী মাস্টার, মোঃ নঈম উদ্দিন, আব্দুল বারি,সিরাজুল ইসলাম,ব্যবসায়ী মামুনুর রশিদসহ স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর, আব্দুল বাকি ও বিভিন্ন সুধিজন উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ