প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২১, ৪:৪২ অপরাহ্ণ
ভৈরবে ঝোপের মধ্যে নবজাতক জম্ম, ৩ নারীর কাড়াকাড়ি

এম আর ওয়াসিমঃ কিশোরগঞ্জের ভৈরবে সন্তান প্রসব করে ফেলে চলে গেছেন মানসিক ভারসাম্যহীন মা। বুধবার (২৪ নভেম্বর) সন্ধায় পৌর কবরস্থানের পাশের ঝোপে এ ঘটনা ঘটে। আবার এই শিশুর নিতে কাড়াকাড়ি শুরু হয় তিন নারীর মাঝে। খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে থানার পুলিশ নবজাতটিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. দেবারুতি দাস প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন।
এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে পৌর করবস্থানের সামনের মাঠে এক নারী প্রসূতি প্রসব ব্যথায় ছটফট করছিলেন। বিষয়টি ঐখানে থাকা সরুজ নাহার ও চা বিক্রেতা জাকিয়া বেগমের নজরে আসে। পরে শিশু নিয়ে তিন নারীর কাড়াকাড়ির পর শিশুটিকে নেয়া হয় রেলওয়ে থানায়। তিন নারীই শিশুটির লালন পালনের দায়িত্ব নিতে চান। এনিয়ে ঝগড়া শুরু হয়।
নবজাতকটিকে প্রথমে উদ্ধার করে নিয়ে আসেন কমলপুর নিউটাউন এলাকার শারমিন বেগম। তিনি জানান, রেলওয়ে স্টেশন কবরস্থানের পাশে এক পাগলি একটি বাচ্চা প্রসব করে। সেই বাচ্চাটি নেয়ার জন্য দুজন নারী টানাটানি করছিলেন তখনই আমি সেখানে যাই। যাওয়ার পর দুই নারীকে বলি তোমরাতো বাচ্চাটি নিয়ে বিক্রি করে দেবে। তোমরা আমাকে বাচ্চাটি দিয়ে দাও আমি নিয়ে লালন পালন করবো। তখন তাদের কাছ থেকে বাচ্চাটি নিয়ে রেলওয়ে পুলিশের কাছে যাই
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খবর পেয়ে হাসপাতালে এসে শিশুটিকে পরীক্ষা-নীরিক্ষা শেষে সুস্থ আছে বলে জানান। পরে হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আদালতের মাধ্যমে শিশুটির ভাগ্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খুরশেদ আলম।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আমরা একটি কন্যা নবজাতককে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে এক মানসিক ভারসাম্যহীন নারী শিশুকে প্রসব করে ফেলে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে জানানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.