
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (২৪নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি উওর পাড়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে ৬ বস্তা চাল জব্দ করা হয়। জাহিদুল ইসলাম রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি উওর পাড়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি সবাই পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে জাহিদুল ইসলামের বসতঘরের ভিতর থেকে ৬ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসময় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।ধুনট থানার এসআই অমিত কুমার বলেন, জব্দ করা চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য