
মোঃ তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজ বুধবার সকাল ৮ ঘটিকার সময় দত্তনগর কৃষি ফার্ম এর পাথিলা গ্রামের নারকেল বাগান এর নিকট মহেশপুর জিন্নাহনগরে অবস্থিত প্রীতি গার্মেন্টসের পিকআপ ভ্যান এবং পাখি ভ্যান এর মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে পাখিভ্যান এ থাকা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার স্বরুপপুর ইউনিয়ন এর পোড়া পাড়া গ্রামের পিতা মোঃ বাবলু সরদার (৩৮) মারাত্মকভাবে জখম হলেও পুত্র মোঃ মানিক (১২) ঘটনাস্থলে মারা যায়।
পরবর্তীতে আহত পিতাকে জীবননগর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয় সংবাদটি জানা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক।একই সাথে নিহত পুত্রকে জীবননগর থানা পুলিশে হেফাজতে নেয়। এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুর ইউনিয়নের গুরদাহ নামক স্থানে এলাকাবাসী প্রীতি গার্মেন্টসের পিকআপ ভ্যানটি আটক করে। যার স্বত্বাধিকারী মায়া তালুকদার। পরবর্তীতে জীবননগর থানা পুলিশ এবং মহেশপুর থানা পুলিশ এসে পিকআপ ভ্যানটি তাদের হেফাজতে নেয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান