হোম » সারাদেশ » জামালপুরের মেলান্দহ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

জামালপুরের মেলান্দহ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রবিউল হাসান লায়ন: মেলান্দহ পৌর বিএনপির দ্বি-বার্ষিক  সম্মেলন বুধবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে বর্তমান পৌর বিএনপির আহবায়ক এড. মনোয়ার হোসেন হাওলাদারকে সভাপতি ও সদস্য সচিব মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা যায়, মেলান্দহ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথি  ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ পিন্স।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তা ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান বাবুল। মেলান্দহ পৌর বিএনপির আহবায়ক এড. মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার আহসানুজ্জামান রুমেল,  মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আলম সিদ্দিকী, যুগ্নআহবায়ক মনোয়ারুল ইসলাম কর্নেল, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. মন্জুরুল করিম মন্জুসহ উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নেতা-কর্মীদের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!