
মোঃ নাজমুল ইসলাম সবুজ: বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ নবেম্বর) দুপুর ১২ টার দিকে শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ ফকির (৪০) ওই গ্রামের নুরু ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক মোশাররফ ফকির নিজ বাড়ির আঙিনায় থাকা গাছ কাটছিলেন।এ সময় গাছের একটি ঢাল ভেঙে পাশে বিদ্যুৎ সংযোগের তারের ওপর পড়ে এতে তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোশাররফ। আত্মীয়রা তাকে দুপুর ১২ টা ৫০ মিনিটে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ মোক্তাদির হোসেন তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২