
রবিউল হাসান লায়ন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে জামালপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে এ স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ। স্মারকলিপি উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও পোষ্টকোভিড জটিলতা এবং এর ওপর নানাবিধ রোগ তার জীবনকে বিপন্ন করে তুলেছে।
চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করেছে। স্মারকলিপিতে আরও বলা হয়, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন শুধুমাত্র বিএনপিই নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আইন বিশেষজ্ঞগণ। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না।
স্মারকলিপি জমা দেয়ার সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি এড. ফজলুল হক, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ