
আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নীকান্ডে পুড়ে গেছে ৮ টি হতদরিদ্র পরিবারের ১৯টি ঘর। উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজী পাড়া গ্রামে মঙ্গলবার দুপুর ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুজ্জামান জানান, গাজী পাড়া গ্রামের মকবুল হোসেনের বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের ৬টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় আরো ২টি বাড়ি। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সবাই পেশায় দিন মুজুর। এতে ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা, ২টি কম্বল ও ১০কেজি করে চাল সহায়তা প্রদান করা করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার