
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় দুইশত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর নির্দেশনায় গড়েয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অত্র ইউনিয়ন পরিষদের সচিব নাসিমা আখতারের নেতৃত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গড়েয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী দেবব্রত দেবনাথ, গড়েয়া ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা মো,জুয়েল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মফিজুল ইসলাম শাহ, সাংবাদিক তন্ময় শাহ সহ আরও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। সকলের উপস্থিতিতে সুষ্ঠু ভাবে কম্বল বিতরণ অনুষ্ঠান টি শেষ হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান