
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার থেকে নিজামগাতী সড়কের একটি ব্রীজের দু’ পাশে মাটি সরে যাওয়ায় বিপাকে পড়েছেন শত শত জনসাধারণ। যে কোন সময় ব্রিজটি দেবে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার আন্চলিক সড়কের গ্রামপাঙ্গাসী টু নিজামগাতীসহ আশপাশের শত শত মানুষ ওই ব্রীজ দিয়ে প্রতিদিন বিভিন্নস্থানে যাতায়াত করে থাকে।
দীর্ঘদিন সড়কটি সংস্কারের অভাবে জীবনের ঝুকি নিয়েই চলাচল করছে অত্র এলাকার আপামর জনসাধারণ। ওই ব্রীজ দিয়ে অটো ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা সহ ছোট-বড় যানবাহন দিনরাত চলাচল করে থাকে। ব্রীজটির দু’পাশের সামনে থেকেও মাটি সরে গেছে। ফলে বোঝায় ক্রিত যানবাহন কয়েকজন ধাক্কা দিয়ে তুলতে হয়। এ অবস্হায় সংশ্লিস্ট কর্তৃপখ্যের নিকট সুদৃস্টি কামনা করছেন অত্র এলাকার জনসাধারণ।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার