
মোঃ হাসান আলী বালিয়াডাঙ্গী( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩য় ধাপে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে ২১ই নভেম্বর অংশগ্রহণকারী সকল বৈধ প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ই নভেম্বর বিকাল ৩ ঘটিকা থেকে থেকে ৫ ঘটিকা পর্যন্ত বালিয়াডাঙ্গী সরকারি গার্লস হাইস্কুলে মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান স্যার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রামকৃষ্ণ বর্মন, জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ সফিকুল ইসলাম। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান,উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ দলিল উদ্দীন, বালিয়াডাঙ্গী সরকারি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা প্রশাসনের স্টাফগণ অংশগ্রহণ করেন।
সভায় অতিথিবৃন্দ নির্বাচন পূর্ব ও নির্বাচনের দিন এবং নির্বাচন উত্তর নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্যে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। আচরণবিধি লংঘনের ঘটনা ঘটলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রার্থীদের সতর্ক করেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদের প্রার্থীগণ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে এবং ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা করা হবে। তিনি জানান, নির্বাচনকে ঘিরে কোন অনিয়ম সহ্য করা হবে না। যারা আচরণবিধি ভঙ্গ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না মর্মে তিনি সতর্ক করেন। আচরণবিধি সঠিকভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের সাথেও এরকম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলার ০৮ টি ইউনিয়নের প্রার্থীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসারগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার