হোম » সারাদেশ » পীরগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

পীরগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারী ভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়। এসময় সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান , উপজেলার মিল মালিক সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান জানান, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা দরে ১ হাজার ৪শত ৪৮ মেট্রিকটন আমন ধান, মিলারদের কাছে ২ হাজার ১ শত ৬৪ মেট্রিকটন চাল ৪০ টাকা দরে ক্রয় করা হবে। আগামী ২৮ শে ফ্রেবুয়ারী পর্যন্ত ধান ও চাল ক্রয় করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!