
এম,এ রাশেদ: নিজ জমির সেচ যন্ত্রের বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে বগুড়ার সারিয়াকান্দিতে রফিকুল ইসলাম (৩৫) কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের সোলেমান মন্ডলের ছেলে। রোববার সকাল ১০ টায় রফিকুল বাড়ির পাশের নিজ জমিতে কাজ করতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। পরে তার বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷ দীঘলকান্দি গ্রামের স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, রফিকুল সকালে বাড়ির পাশে তার নিজ জমিতে কাজ করতে গিয়েছিলেন। সেচের তার ছিঁড়ে তার জমিতে পড়েছিল ও তার বিদ্যুতায়িত হয়েছিল। কিছু বুঝতে না পেরে রফিকুল হাত তারে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্টে মারা যান।