
মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলীম ভুইঁয়া এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় শক্ত অবস্থানে মাঠে রয়েছেন।
চেয়ারম্যান আব্দুল আলীম ভুইঁয়ার রাজনৈতিক কারিশমা ও ক্যারিয়ার যোগ্যতা এবং উন্নয়ন নিয়ে গ্রহনযোগ্যতায় একধাপ এগিয়ে রয়েছেন। তার দাবি পুনরায় নির্বাচিত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ইউনিয়নের প্রতিটি চরে উন্নয়নের রোল মডেল ভূমিকা রাখবে। তিনি একজন আদর্শ ব্যক্তিত্ববান আওয়ামী লীগের দুর্দিনের পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিতি লাভ করেছে। গত ইউপি নির্বাচনে দলের সিদ্বান্ত মেনে দলীয় সমর্থন নিয়ে নৌকা প্রতীককে বিজয়ী হয়েছেন। তিনি নির্বাচনে বিজয়ী হয়ে এলাকায় ব্যাপক কাজ করে জনসমর্থন পেয়েছেন।
সাংগঠনিকভাবে নিজেকে উপস্থাপনে তার নির্বাচনী ভাবনার প্রেক্ষাপটে বিভিন্ন উন্নয়নমূলক প্রচার প্রচারণা চলাচ্ছে সমানতালে। বসে নেই তার কর্মী-সমর্থকরা। তিনি এবারের দলীয় মনোনয়ন পেতে সক্রিয় অবস্থানে। চেয়ারম্যান আব্দুল আলীম ভুইঁয়া বলেন, অবশ্য সাংগঠনিক সিদ্ধান্ত সর্বপরি আমার রাজনৈতিক অভিভাবক সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না মহাদয়ের নির্দেশনায় সামাজিক সংগঠনসহ নানা উন্নয়ন ও সেবা মুলক কাজ করে যাচ্ছি। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে আমি শতভাগ আশাবাদী।
তিনি বলেন, আমার নেতা ও অভিভাবক সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার নির্দেশনা মেনে রাজনীতি করি। সেক্ষেত্রে এবারকার প্রার্থীতা চুড়ান্তে নেতা ইতিবাচক ভূমিকা রাখলে নৌকার মাঝি হয়ে হাল ধরতে চায়। এমনটি প্রত্যাশা নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদকে আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন বলে জানান সমাজসেবক গরিব দুঃখী মেহনতী মানুষের আস্থার প্রতিক মো. আব্দুল আলীম ভুইঁয়া। তার দাবী, সুখ-দুঃখে সব সময় এলাকাবাসির পাশে আছি এবং থাকবো।
আমার রাজনীতির বাহিরেও আলাদা একটি পরিচিতি রয়েছে। যেমন দলের জন্য ত্যাগী তদরূপ এলাকায় অন্যায়ের প্রতিবাদী হিসেবে রয়েছে সুনাম। এলাকার উন্নয়ন সাধন করা যায় সেই লক্ষ নিয়েই ২০২১ সনের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হয়ে একাট্টা মাঠে থাকবো। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আবারও আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক দেয় তাহলে বিপুল ভোটে জয়লাভ করবো।
আব্দুল আলীম ভুইঁয়া, গত ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়। এর আগে ২০০১ সাল থেকে ২০১২ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেছে। পরে ২০১৭ সালে ইউনিয়ন কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়। সদা হাস্যজ্জল এই নেতাকে এলাকাবাসি আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি