প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২১, ৯:০৯ অপরাহ্ণ
আমতলী উপজেলে দলিল লেখক সমিতি নিবার্চনে রুমি সভাপতি ও বাবুল সাধারণ সম্পাদক।

বরগুনা প্রতিনিধি: আমতলী উপজেলা দলিল লেখক সমিতির নিবার্চনে মোঃ আবুল বাসার রুমি সভাপতি, জহিরুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক ও মোঃ কামাল হোসেন অর্থ সম্পাদক নিার্বচিত হয়েছেন। শনিবার প্রত্যেক্ষ ভোটে তারা নিবার্চিত হন। জানাগেছে, আমতলী উপজেলা দলিল লেখক সমিতির নিবার্চন গত সাত বছর ধরে বন্ধ ছিল। এতে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সমিতির কার্যক্রম সচল করতে গত নভেম্বর নিবার্চনের তফসিল ঘোষনা করে নিবার্চন অফিসার সাব রেজিষ্টার মোঃ আদনান নোমান।
শনিবার উৎসব মুখর পরিবেশে এ নিবার্চন সম্পন্ন হয়। ৯০ জন ভোটারের মধ্যে ৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ১ পর্যন্ত সুষ্ঠভাবে ভোট চলে। এতে সভাপতি পদে কাউন্সিলর মোঃ আবুল বাসার রুমি ৪২ ভোট পেয়ে নিবার্চিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ ইসহাক মিয়া ২০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম বাবুল ৪৪ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মিজান মুসুল্লী ৩০ ভোটপেয়েছেন । অর্থ সম্পাদক পষে মোঃ কামাল হোসেন ৪৭ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আব্দুস ছালাম ২৯ ভোট পেয়েছেন। নিবার্চন কমিশনার সাব রেজিষ্টার মোঃ আদনান নোমান ভোট গগণা শেষে এ ফলাফল ঘোষনা দেন।
নিবার্চন কমিশনার সাব রেজিষ্ট্রার মোঃ আদনান নোমান বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নিবার্চন শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে আবুল বাসার রুমি, সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম বাবুল ও অর্থ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন নিবার্চিত হয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.