
সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় আগামি ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীদের সাথে মূল প্রতিদ্বন্ধিতা করবে স্বতন্ত্রের মোড়কে অংশগ্রহন কারী বিএনপির প্রার্থীরা। উপজেলার ৫টি ইউপি ঘুরে সাধারণ ভোটারদের সাথে আলাপকরে এমন তথ্য উঠে এসেছে।
আব্দুল হান্নান, রফিক আহমদ, হোসেন আহমদ, মনির হোসেন, আলী মিয়া সহ একাধিক ভোটাররা জানান, ২নম্বর জৈন্তাপুর ইউপিতে তিনজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে। তারা হলেন আওয়ামীলীগের তৃণমূলের ভোটে মনোনয়ন পাওয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজার (নৌকা), উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন (ঘোড়া) ও উপজেলা জাতীয়পার্টি সমর্থিত নেতা স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম (আনারস)।
নূর উদ্দিন, রশিদ আহমদ, ফারুক মিয়া, বদরুল ইসলাম, হুমায়ুন মিয়া, সমসির আলী সহ একাধিক ভোটাররা জানান, ৩ নম্বর চারিকাটা ইউপিতে তিনজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে। তারা হলেন আওয়ামীলীগের তৃণমূলের ভোটে মনোনয়ন পাওয়া সিরাজুল ইসলামের (নৌকা), উপজেলা বিএনপির সমর্থিত বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাহ আলম চৌধুরী তোফায়েল (অটোরিক্সা সিএনজি) ও জাসদ সমর্থিত নেতা স্বতন্ত্র প্রার্থী সুলতান করিম (দুটিপাতা)।
ফরিদ আহমদ, মোস্তফা মিয়া, মো. আব্দুল্লাহ, মোশাহিদ আলী সহ একাধিক ভোটারা জানান, ৪নম্বর দরবস্ত ইউপিতে তিনজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে। তারা হলেন আওয়ামীলীগের তৃণমূলের ভোটে মনোনয়ন পাওয়া কুতুব উদ্দিন (নৌকা), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বাহারুল আলম বাহার (আনারস) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনিত সতন্ত্র প্রার্থী মাওলানা মাসুদ আযহার (খেজুরগাছ)।
নাজমুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, ইব্রাহীম আলী, মদরিছ মিয়া, আলমগীর হোসেন সহ একাধিক ভোটাররা জানান, ৫নম্বর দরবস্ত ইউপিতে দুইজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে। তারা হলেন আওয়ামীলীগের তৃর্ণমূলের ভোটে মনোনয়ন পাওয়া রফিক আহমদ (নৌকা), উপজেলা বিএনপির নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ (ঘোড়া)।
সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, রিপন মিয়া, আফতাব মিয়া, সামসুজ্জামান, হোসেন আহমদ সহ একাধিক ভোটাররা জানান, ৬ নম্বর চিকনাগুল ইউপিতে চারজন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৃর্ণমূলের ভোটে মনোনয়ন পাওয়া কামরুজ্জামান চৌধুরী (নৌকা), উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এবিএম জাকারিয়া (চশমা), আ.লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ (দুটিপাতা), স্বতন্ত্র প্রার্থী হাফেজ মো. আব্দুল মুছাব্বির ফরিদ (মোটর সাইকেল)।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার