হোম » সারাদেশ » হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের ‘বন্ধু সমাবেশ’

হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের ‘বন্ধু সমাবেশ’

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের ‘বন্ধু সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার (এসপি) ও বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি খান মুহাম্মদ রেজোয়ান।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা মনিরুল হক সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য হাসমত হোসেন তালুকদার তপন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসের উদ্দিন টিটো ও চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াছিন মোল্যা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন।প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সংগঠনটি একের পর এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!