প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ণ
নাটোরের সিংড়ায় ঢাকা থেকে ফেরার পথে গার্মেন্টসকর্মী ধর্ষণ

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: ঢাকার গার্মেন্টসকর্মী নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়িতে ফেরার পথে ধর্ষণের শিকার হলেন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ধর্ষক আবু সাঈদকে আটক করে পুলিশ। আবু সাঈদ নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ ও ওই গার্মেন্টস কর্মীর পরিবার জানায়, ঢাকার গার্মেন্টসকর্মী ছুটিতে নিজবাড়ীতে আসার উদ্দেশ্যে সিংড়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়।রাত বেশী হওয়ায় সুকাশ ইউনিয়নের বিনাহাট এলাকার ওই গার্মেন্টস কর্মী বাসায় ফিরতে ভয় পায়।
এসময় বাসস্ট্যান্ডে পরিচয় হয় নাটোর থেকে সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাওয়া আবু সাঈদের। আবু সাঈদ ওই গার্মেন্টসকর্মীকে ধর্ম বোন বানিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। মেয়েটি রাজি হলে পথিমধ্যে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে।পরে আজ সকালে মামলা হলে আবু সাঈদকে আটক করে পুলিশ।মেয়েটিকে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.