হোম » সারাদেশ » সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের কামারখন্দে সালমা খাতুন (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।  আজ সকাল ১০ টায় উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধূল গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ সালমা খাতুন ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হাবিবুল্লাহ বলেন, নিজ ঘরে গৃহবধু সালমা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত রিপোটপেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!