
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রচারনায় সংঘর্সে ৪জন আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বানিয়াগাতী চকনলুয়া গ্রামে প্রার্থী হযরোতর আলী প্রতিক ফ্যান ও আল আমিন প্রতিক মোরগ প্রার্থী ভোট প্রচারনায় গেলে এই সংঘর্সের ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বুধবার রাত সারে ৯টার দিকে ৯৯৯ থেকে ফোন আসে বানিয়াগাতী চকনলুয়া গ্রামে দুই প্রার্থীর প্রচারনা নিয়ে সংঘর্স হচ্ছে। খবর শুনেই আমার ফোর্স পাঠাই। ফোর্স গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এর আগে দুই পক্ষের সংঘর্সে ৪জন আহত হয়ে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানতে পারি। বৃহসপ্রতিবার সকালে আবারো বানিয়াগাতী বাজারে ধাওয়া ধায়ির খবর শুনে পুলিশ পাঠাই। দুই প্রার্থীই থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ফ্যান প্রতিকের প্রার্থী হযরোত আলী বলেন, বুধবার রাতে আমি চকনলুয়া গ্রামে বাড়ী বাড়ী ভোট চাইতে গেলে আমার প্রতিদ্বন্দী প্রার্থী আল আমিন দলবল নিয়ে এসে আমার প্রচারয় হামলা চালায়। আমি ৯৯৯ ফোন দিয়ে পুলিশ নিয়ে আসি। পুলিশ এসে আমাদের ঘটনার স্থল থেকে সরিয়ে দেয় এবং আমাদের উপর হামলার প্রমান পায়। আমি সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে ভর্তি করি। আমার প্রতিদ্বন্দী প্রার্থী তার পরাজয় জেনেই অহেতুক আমার প্রচারনায় বাধা দিচ্ছে ও হামলা করয়ে এবং আমাকে নানা ভাবে হুমকি ধামকি করছে। আজ সকালে আমার চাচাতো ভাই শুক্কুর আলীকে বানিয়াগাতী বাজারে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। সে এখন বেলকুচি হাসপাতালে ভর্তি আছে। আমি থানায় অভিযোগ করেছি পুলিশ যেন সঠিক ব্যবস্থা নেয়।
মোরগ প্রতিকের প্রার্থী আল আমিন বলেন, আমি হযরোত আলীর প্রচারনায় কোন হামলা করিনি।তিনি নির্বাচন আচনর বিধি লঙ্গন করে বাড়ী বাড়ী মিষ্টি ও টাকা বিতরন করছেন। তাই স্থানীয়রা তাকে বাধা দিলে তিনি চরাও হয়ে আমার ছোট ভাই এসএসসি পরিক্ষার্থী ইউসুব আলীর উপর হামলা করলে সে গুরুতর আহত হয়। পরে আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করেছি। আমি লিখিত ভাবে থানায় অভিযোগ করেছি। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার