প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২১, ৫:৪৩ অপরাহ্ণ
দাগনভূঞা ভ্রাম্যমাণ অভিযাণে জরিমানা

মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ফেনীর দাগনভূঞা উপজেলা ভ্রাম্যমাণ অভিযাণ পরিচালনায় রাজাপুর বাজার এবং সিন্দুরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয় ১৮ নভেম্বর দুপুরে। উক্ত অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ০৩ জন অভিযুক্তকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের অকারণে দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারন মানুষকে হয়রানি না করার বিষয়ে সতর্ক করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া জানান, জনস্বার্থে এ অভিযাণ অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.