
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বগুড়া র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার রাত আটটার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়।
তারা হলেন- ৪০ বছর বয়সী আয়জার সরকার। তিনি বগুড়া সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল গফুর। আরেকজন হলেন ২২ বছর বয়সী বিশু মিয়া। তিনি লালমরিহাট হাতিবান্ধা উপজেলার গোতামারি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ঈমান আলী। এর আগে বুধবার সন্ধ্যায় একই এলাকায় আরেক অভিযানে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব। ওই সময় তাদের ব্যবহৃত মুঠোফোনগুলো জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- বগুড়া সদর উপজেলার কয়েলীপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে ২৭ বছর বয়সী শামীম ইসলাম, সাবগ্রাম এলাকার সিরাজ মণ্ডলের ছেলে ৪০ বছর বয়সী মানিক মিয়া ও সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ৪০ বছর বয়সী আব্দুল হক।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান