
মোঃ তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৬ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নতুনপাড়া গ্রাম থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন এর অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত নতুনপাড়া বিওপি’র টহল দল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান