
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় বেশ কয়েকটি দোকান,বসত বাড়ি ও একটি মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দিনগত রাত পৌণে ১ টার দিকে মোকামতলা – সোনাতলা রোডের ভাই ভাই বেকারির সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৪ টি ইউনিটের ২ ঘন্টা প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনগত রাত পৌণে ১ টার দিকে সোনাতলা রোডের ভাই ভাই বেকারির সামনে মানিক মিয়া নামের এক ব্যক্তির পার্সের দোকান ও দোকানটিতে রাখা ৮ টি মোটরসাইকেল,মিঠু মিয়ার একটি লেপ তোষকের দোকান ও একটি মুদি দোকান,রাসেল ডাক্তারের বাড়ি,ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল পেট্রোল ও গ্যাসের দোকান এবং অমিত সাহার তেল পেট্রোল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দোকানের পিছনে অবস্থিত একটি মহিলা মাদ্রাসা আগুনে ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীরা জানান,দোকানের ভিতরে থাকা সকল পন্য ও নগদ টাকা পুরে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারেননি তারা।
এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল হালিম জানান,সংবাদ পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার ষ্টেশন ও পরে সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার ষ্টেশনের মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এসময় আগুন নিভাতে গিয়ে রুহুল আমিন নামের বগুড়া ফায়ার ষ্টেশনের এক ফায়ার ফাইটার আহত হন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়