হোম » সারাদেশ » বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম আহমেদ আর নেই

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম আহমেদ আর নেই

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,আওয়ামী লীগ নেতা ও মশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। গফরগাঁও থেকে এম,কামরুজ্জামান

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!