প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২১, ৮:১১ অপরাহ্ণ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিকল্প নেই চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের

এস আর নিরব, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ০২ নং লেবুতলা ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান মোঃ আলিমুজ্জামান মিলনের কোন বিকল্প নেই বলে মনে করছেন এলাকাবাসী। যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নটির উন্নয়ন চোখে দেখার মত উন্নয়ন। এতে ইউনিয়নবাসী ও ভাতা ভোগীরা খুশি। সুদ ঘুষখোর ও দুর্নীতিবাজ মানুষদেরকে ভোট দিবে না বলে ও তারা জানান।
যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নটি ধান ও আলু ফসলের জন্য বিখ্যাত। এ ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষিজীবি। তারা কৃষি কাজের উপর নির্ভর করে এবং মাঠে পরিশ্রম করে ফসল ফলায়। কৃষি উন্নয়ন কাজে ব্যাপক ভূমিকা পালন করেছেন চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন । বিষমুক্ত সবজি ও কৃষকদের কৃষি উপকরণ এবং রাস্তার পাশে, মাঠের মাঝে কৃষকদের জন্য টিউবয়েলের ব্যবস্থা করেছেন। উক্ত ইউনিয়নের লোক সংখ্যা ১৬/০১১/২১ইং তারিখ পর্যন্ত ২৮ হাজার,৮শত ৪৪জন। ভোটার সংখ্য প্রায় ১৭ হাজার জন।এর নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ সফল চেয়ারম্যান মোঃ আলিমুজ্জামান মিলন। তিনি ২০১৬ সালের ১২ই আগস্ট হতে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
পরবর্তীতে জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে জনগণকে সাথে নিয়ে গ্রাম গুলোতে উন্নয়ন মূলক কাজ করেছেন। গ্রামের ছোট ছোট রাস্তায় আরসিসি পাইপ, ইটের সোলিং, ড্রেন, কালভার্ট, গাইড ওয়াল, নলকূপ, মাটির রাস্তা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডির খাদ্য সহায়তা, সেনেটারী ল্যাট্রিন, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাট-বাজারের উন্নয়ন, করোনা কালীন সময়ে মাস্ক বিতরণ, হাত ধৌয়ার জন্য হ্যান্ড সেনেটারী এবং সচেতনা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। যাহা অতিতে কোন চেয়ারম্যানদের এসব কর্মকান্ড করতে দেখা যায়নি। ধনী-দরিদ্র সব মানুষই তার কাছে সমান বলে ইউনিয়নের হাজারো মানুষ জানান।
সরেজমিনে ইউনিয়নে ঘুরে ঘুরে দেখা গেছে তার উন্নয়নের চিত্রগুলো। ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম খোকন ও ০৫ নম্বর ওয়ার্ডের আকরাম হোসেন এবং লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মিত্র বলেন আমাদের ইউনিয়ন চেয়ারম্যান বংশীয় ঘরের ছেলে। সে ২ নং লেবুতলা ইউনিয়নের আওয়ামী লীগের দুর্দিনের সাথী ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আস্থার প্রতীক। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ২নং লেবুতলা ইউনিয়নের সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সুসংগঠিত করতে দেখেছেন চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন ।
গত ৫ বছর ধরে ইউনিয়নের দায়িত্ব পালন করে যাচ্ছেন, বিষয়টি নিয়ে চেয়ারম্যান মোঃ আলিমুজ্জামান মিলনের সাথে কথা বললে তিনি বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছেন ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ ও মানুষের পাশে থাকে সর্বদা তাদের সেবা করার জন্য। আমার সাধ্য মত চেষ্টা করে যাচ্ছি। দেখার মালিক আল্লাহ। ইউনিয়নের ভোটারগন ও লেবুতলা ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আমাকে যোগ্য চেয়ারম্যান মনে করলে পুনরায় আমি আবার চেয়ারম্যান হয়ে জনগনের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ করতে পারি এটিই আমার আশা, ভোট জনগণের হাতে যাকে খুশি তাকে দিবে, তবে আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে উপকারের চেষ্টা করছি। তবে জনগণ আমার কথায় যাতে কষ্ট না পায় তার জন্য সর্বদা চেষ্টা চালাচ্ছি।
তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগণের ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে মাদকমুক্ত সমাজ, শিক্ষা ,স্বাস্থ্য ও কৃষির উন্নয়ন ঘটিয়ে আমার ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশআল্লাহ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.