প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২১, ৬:২৮ অপরাহ্ণ
নবাবগঞ্জে ২টি চোরাই গরু উদ্ধার, আটক ১

আব্দুল কাদের , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা হতে চুরি যাওয়া ২ টি গরু দিনাজপুরের নবাবগঞ্জ থেকে উদ্ধারের পর গরু চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
আটককৃত মোঃ এরশাদ আলী (৩৪) নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে । প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কুষ্টিয়ার ভেড়ামারা থানায় সম্প্রতি গরু চুরির ঘটনায় মামলা দায়ের করেন ভেড়ামারা উপজেলার দসমাইল এলাকার মোঃ মন্টু মিয়া। এর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানাযায় চুরি হওয়া গুরু দুটি নবাবগঞ্জ উপজেলায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রামের এরশাদ আলীর বাড়িতে। সেখান থেকেই ২ টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ , যার মধ্যে ১টি ফ্রিজিয়ান কালো রঙের গাভী গরু এবং অপরটির লাল 8 গরু সহ তাকে গ্রেফতার করে পুলিশ। এই চোর চক্রের মূলহোতা সহ আরও অনেকে পলাতক আছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। উদ্ধারকৃত গরু আদালতের মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.