
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় গাঁজা সহ হেলাল মীর (৩৫) নামের একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার ১৬ নভেম্বর সকালে উপজেলার তাফালবাড়ী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামের মোঃ জাকির হোসেন মীরের ছেলে।
বাগেরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট খাতুনে জান্নাত এর নেতৃত্বে তাফালবাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হেলাল মীরকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩০ গ্রাম উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এক মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা আদায় পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত