হোম » সারাদেশ » ঠাকুরগাঁও রুহিয়ায় মোটরসাইকেল চুরি 

ঠাকুরগাঁও রুহিয়ায় মোটরসাইকেল চুরি 

ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রুহিয়ায় মধুপুর দবিরুল ইসলাম জলার বাসায়  মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।  রুহিয়া  থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার ১৪ই নভেম্বর গভীর রাতে রুহিয়া মধুপুর এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

মোটরসাইকেলের মালিক সাদেকুল ইসলাম সাদেক জানান, তিনি আনুমানিক রাত ১২টার সময় খাওয়া করে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে যায়। সকাল ৬ টায় ঘুম থেকে ওঠে দেখি আমার অর্ধ নির্মিত ঘরের দরজা ভেঙ্গে আমার ব্যবহৃত ইমা 100 সিসি মোটরসাইকেল যাহার (ইন্জিন নং 3A2A900214 চেচিস নং 381024886) ও নগত ১৫০০০/- হাজার টাকা ও একটি মোবাইল সেট চোর চুরি করে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে রুহিয়া থানায় একটি  লিখিত অভিযোগ দাখিল করি।

এলাকয় এভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকার সাধারণত মানুষ জানান নির্বাচন যখন সামনে আসে তখন চুরি ডাকাতির মাত্রা বেড়ে যায় এই সময়ে আইনশৃঙ্খলা আরো তৎপরতা প্রয়োজন এবং তৎপরতা বাড়াতে ইউপি গ্রাম্য পুঁলিশদের কাজে লাগাতে পারেন।

রুহিয়া থানার অফিসার ওসি চিত্ত রন্জন জানান, অভিযোগ পেয়েছি আমার অফিসার আব্দুল হালিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!