হোম » সারাদেশ » জামালপুর জেলা বিএনপির ও ইসলামপুর পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্টিত 

জামালপুর জেলা বিএনপির ও ইসলামপুর পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্টিত 

রবিউল হাসান লায়ন: দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার লক্ষ্যে জামালপুর জেলা বিএনপির আয়োজনে রবিবার ১৪ নভেম্বর দুপুরে  সরদারপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল পূর্ণগঠনের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামপুর পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ পিন্স। সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম। সঞ্চালনায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন উপস্থিত ছিলেন।
 জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সফিউর রহমান শফি,  সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান,যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন,  সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান সজিব, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সিপার মেহদী ফৈরদোস, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল,
সিনিয়র সহ-সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসার,   ইসলামপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রেজাউল করিম ঢালী, সদস্য সচিব মোঃ জাকির হোসেন, জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা মোঃ গোলাম রব্বানী,  সহ-দফতর সম্পাদক গাউসুল আজম শাহিন। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!