
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন হাট – বাজারের ফুটপাতগুলোতে জমে উঠেছে গরম কাপড় বেচাকেনা। ফুটপাত থেকে শুরু করে উপজেলার ছোট – বড় মার্কেট ও শপিংমলে শীতের বিভিন্ন ধরনের পোশাক যেমন, সোয়েটার, কার্টিগান, কম্বল, জ্যাকেট, কানটুপি, মাপলার ও হাতমোজা পুরোপুরি শীত আশার আগেই আগাম কিনতে ক্রেতার ভির লখ্য করা গেছে।
উপজেলার কয়েক ব্যবসয়ীদের সাথে কথা বলে জানা যায়, বিক্রি এখনো খুব বেশি না হলেও অন্যান্য বারের চেয়ে ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি বলছেন তারা। গতকাল শনিবার উপজেলার চান্দাইকোনা, নিমগাছি, ধানগড়া ও হাটপাঙ্গাসী বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, নিম্নআয়ের লোকজন থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিভিন্ন ধরনের শীতের পোশাক কেনার জন্য দরদাম করছেন।
উপজেলার চান্দাইকোনা, ধানগড়া ও হাটপাঙ্গাসী বাজারের ফুটপাতে শিশুদের গরম কাপড় কিনতে বেশি ভিড় দেখা যায়। হাটপাঙ্গাসী বাজার ফুটপাতে কম্বল কিনতে আসা সিরাজগঞ্জ সদর ইসলামপুর গ্রামের মোঃ আবু নাছার জানান, শীত এখনো পুরোপুড়ি না এলেও ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে। এ কারনে তিনি গরম কাপড় কিনতে এসেছেন। পুরোপুরি শীত পড়লে দাম বাড়তে পারে, তাই আগে – ভাগেই প্রয়োজনীয় গরম কাপড় গুলো কিনে রাখছি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা