প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ ১শত ২০জন ছাত্রীকে বাইসাইকেল দিলেন

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট সদর উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শত ২০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাইসাইকেল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, মহিলা ভাইস চেয়ারম্যান নারী লতিফা বেগম লাকী প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.