হোম » সারাদেশ » রৌমারীতে জমিজবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রৌমারীতে জমিজবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পৈত্রিক সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।  গতকাল শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী বাজারে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক শিবেরডাঙ্গী গ্রামের আব্দুল বারির ছেলে আব্দুল ওহাব ও নশের আলীর ছেলে আব্দুস ছালামগং। তিনি বলেন, ১ একর ৮২ শতক জমি দলিলমুলে আমাদের। দীর্ঘদিন থেকে বিবাদীগণ জোরপূবর্ক একাধীকবার আমাদের জমি জবর দখলের চেষ্টা করে আসছে। এনিয়ে উভয় পক্ষে চররাজিবপুর থানায় অভিযোগ করলে কাগজের মুলে আমরাই রায় পাই।
গত বুধবার দুপুরের দিকে আমার পরিবারসহ তফশীল বর্ণিত জমিতে ধান কাটতে যাই। ধান কাটা অবস্থায় সেখানে ওৎ পেতে থাকা দক্ষিণ মরিচাকান্দি গ্রামের ছাবেদ আলীর ছেলে মোসলেম উদ্দিন ও তার ছেলে লাল বাদশাসহ ভারাটিয়া বাহিনীকে নিয়ে দলবদ্ধ ভাবে লাঠি, দেশিয় ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের লাঠির আঘাতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতজখম করলে আমাদের প্রায় ১৭ জন লোক আহত হয়।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে চররাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। এদের মধ্যে বকুল মিয়া (৪৫), মোখলেছুর রহমান (৩০),ওমর ফারুক (৩০) ও জাকির হোসেন (২৫)সহ অনেকেই গুরতর অসুস্থ হলে তাদেরকে জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!