প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২১, ২:২৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে সরকারি নির্দেশনা অমান্য করে দ্রব্যমূল্য বৃদ্ধি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলে দ্রব্যমূল্য বৃদ্ধির অপরাধে ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ নভেম্বর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারে এ জরিমানা আরোপ করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীকেও সতর্ক করে দেয়া হয়েছে। তিনি আরো জানান, কোনো অসাধু ব্যবসায়ী যেনো অনৈতিকভাবে মূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.