প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২১, ২:২০ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় আ’লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মিজানুর রহমান

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৬নং পাঁচুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন এস এম মিজানুর রহমান। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমাদান কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, দপ্তর সম্পাদক সেলিম রেজা ও পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এস এম মিজানুর রহমান এর আগেও পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও তিনি চেয়ারম্যান প্রার্থী এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী। মিজানুর রহমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
এবিষয়ে এস এম মিজানুর রহমান বলেন, 'আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতেই দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমার বিশ্বাস; সবদিক বিবেচনা করে দল আমাকে আবারও মনোনয়ন দিবে।' আগামী ২৩ ডিসেম্বর পাঁচুড়িয়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.