
সিলেট প্রতিনিধি: সাম্প্রাতিক শারদীয় দূর্গোৎসব ও তৎপরবর্তী সময়ে সংঘঠিত নারকীয় সাম্প্রদায়িক হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশাল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট প্রদক্ষিণ করে ধিক্কার মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সম্মুখের সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দেব।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, ছাত্র যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রগতিশীল চিন্তা চেতনার সাধারণ মানুষ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সহিত দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অসাম্প্রাদায়িক বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোরভাবে দমনের হুশিয়ারী দিয়েছেন। আমরা দেশের সংখ্যালঘু সম্প্রদায় উনার উপর আস্তা ও ভরসা রাখি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উনার মন্ত্রীসভার পররাষ্ট্রমন্ত্রী দেশের সকল সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর হৃদয়ে যে এবারের শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে যে রক্তক্ষরণ হয়েছে তাতে তিনি অসত্য, অনভিপ্রেত ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়ে আরো আঘাত করেছেন। বক্তারা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, তিনি বর্তমান অসাম্প্রদায়িক সরকারের মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বক্তারা সকল সাম্প্রদায়িক সহিংসতার দ্রুত বিচার ও শান্তি দাবি করে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার