
এস আর নিরবঃ যশোরের শার্শা উপজেলায় নির্বাচনী সহিংসহতায় বেনাপোলের সীমান্তবর্তী গোগা ইউনিয়নের আহত আলী ফকির (৫২) শুক্রবার (১২ ই নভেম্বর)ভোরে নিজ বাড়ীতে মারা গেছে। নিহত আলী ফকির পাঁচ ভুলাট গ্রামের মৃতু ইউসুফ আলীর ছেলে।
শার্শা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠিয়েছে। নিহত পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর গোগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমানের মনোনয়ন নিতে তার সমর্থকরা যশোরে যান। সেখান থেকে বাড়ী ফেরার পথে গোগা বাজারে রশিদ চেয়ারম্যানের লোকজন তবিবর রহমান সমর্থিত ১২জন আহত হয়।
আহত ১২ জনের মধ্যে শুক্রবার আলী ফকির মারা গেছে। আহত আলী ফকির শার্শা থানায় রশিদ চেয়ারম্যানের সদস্যদের নাম উল্লেখ করে শার্শা থানায় আগে মামলা হয়েছিল। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, নির্বাচনী সহিংসহায় আহত আলী ফকির মারা গেছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান