হোম » সারাদেশ » অচিরেই ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন হবেঃরেলমন্ত্রী

অচিরেই ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন হবেঃরেলমন্ত্রী

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ  স্বল্প সময়ের মধ্যে ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন তৈরির প্রতিশ্রুতি প্রদান করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার (১১ নভেম্বর)দুপুরে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধনকালে রেলমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন,যাতায়াতের জন্য মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহী।তাই ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হওয়া মাত্রই ঢাকা থেকে উত্তরবঙ্গের সকল রেল লাইন ডবল করা হবে যাতে করে মানুষ দু’ লাইলে রেল চলাচল করতে পারে।
এসময় স্থানীয় সাংসদ ছানোয়ার হোসেন(এমপি), পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান  আনছারী সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!