
এম আই হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ গতকাল ১০ নভেম্বার ২০২১ইং রাত ৭টা এশার আযানের পর শিক্ষক হাবিল উদ্দিন হক শাহ্ চৌধুরী ইন্তেকাল করেছেন। পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুল এর সাবেক সহকারী শিক্ষক বিজ্ঞান হাবিল উদ্দিন হক চৌধুরী (হাবল স্যার) এশার আযানের পর তাবলীগের জোর নিয়ে মাশহরা করা অবস্থায় ভালো লাগে না বললে সাথীরা তাকে পার্শ্ববর্তী ডাক্তার মোঃ আমিনুল হক চৌধুরীর কাছে নিয়ে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে চলে যান।
দীর্ঘদিন চাকরি করার পর একনিষ্ঠ ভাবে তিনি তাবলীগ জামাতের সঙ্গে জড়িয়ে ছিলেন। নওগাঁ জেলার দুটি মারকাজ মসজিদের মধ্যে পোরশা মারকাজ মসজিদ সার্বিক দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন তিনি।
গতকালও মাস্তুরার জামাত নিয়ে এশার আজান পর কয়েকজন তাবলীগের সাথীকে নিয়ে মাসোহারা করা অবস্থায় তিনি ভালো লাগে না বলে প্রকাশ করলে সাথীরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। চিকিৎসারত অবস্থায় তিনি সেখানেই ইন্তেকাল করেন। বিদায় কালে তিনি ছেলে মেয়ে ছাত্র-ছাত্রী তাবলীগের সাথী ও অনেক গুনগ্রাহী মানুষ রেখে যান। আজ বৃহস্পতিবার জোহর নামাজ বাদ পোরশা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে পোরশা কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান