
মোঃ মাসুদ রানা রাশেদ: বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এস এস সি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) শরীফ আহমেদ মোহন। প্রধান অতিথি ছিলেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী কবি ফেরদৌস বেগম বিউটি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি উৎপল বিশ্বাস, উপ দপ্তর সম্পাদক সজীব নাথ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল ইসলাম রুবেল, সহসম্পাদক দিদারুল আলম। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল