প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২১, ৪:৪১ অপরাহ্ণ
পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অডিটোরিয়াম শুভ উদ্বোধন

মোঃ মাসুদ রানা রাশেদ: মঙ্গলবার (৯ নভেম্বর) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অডিটোরিয়াম শুভ উদ্বোধন ও বুক সেলফ বিতরণ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন ১৬, লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল,
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুর রহমান সুইট, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী (অঃদাঃ) রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.