প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২১, ৪:৪০ অপরাহ্ণ
জামালপুরের শরিফপুরে নৌকা প্রতীকের প্রার্থী আলম আলীর প্রতিবাদ সমাবেশ

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে ১১ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে গত সোমবার রাতে গোদাশিমলা বাজারে আলম আলীর প্রচারণা কেন্দ্রে আগুন দিয়ে মটরসাইকেল পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করে শরিফপুর ইউনিয়নের নৌকা প্রার্থী আলম আলী।
এসময় তিনি অভিযোগ করে বলেন বিরোধী পক্ষের রফিকুল ইসলাম লিটনের লোকজন গত রাতে আমার কর্মী মুরাদ হাসানের মটরসাইকেলে অগ্নীসংযোগ করেছে। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচারের দাবী করছি। এই ঘটনা নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে ইউপি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.