প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২১, ৪:৩৬ অপরাহ্ণ
নৌকার প্রতীক প্রার্থীকে সাথে নিয়ে গণসংযোগ করলেন অধ্যক্ষ,একেএম শামীম ফেরদৌস টগর

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ নৌকার প্রতীক প্রার্থীকে সাথে নিয়ে গণসংযোগ করলেন একেএম শামীম ফেরদৌস টগর। সোমবার রাতে ১ নং গেদুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ (চেয়ারম্যান) কে বিজয় নিশ্চিত করতে বনগাঁও বাজার সহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেছেন অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর, উপদেষ্টা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।
অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন এলাকার উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই। আমাদের সকলের মার্কা একটাই সেটা হলো নৌকা অতএব আপনারা সবাই নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ কে নৌকা মার্কায় ভোট দিবেন। এবং নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়ন,কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনা, যৌতুক, মাদক, নারী নির্যাতন, বাল্যবিয়ে,ইভটিজিং, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম ঠাকুরগাঁও জেলার হরিপুরের প্রত্যন্ত এলাকা। ভোটের দিন যতই এগিয়ে আসছে জনমনে উদ্যোগ উৎকণ্ঠা ততোই বাড়ছে। চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ বলেন সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এবং তিনি আরও বলেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.