
আসাদ হোসেন রিফাতঃ বইতে শুরু করেছে ইউপি নির্বাচনের হাওয়া । নিজ নিজ এলাকায় নির্বাচনী গনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশীরা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে নৌকার মাঝি হয়ে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে চান চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ।
হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ এর বাসভবনে এ প্রতিনিধির একান্ত স্বাক্ষাতকারে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জন্ম সুত্রে বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের সন্তান তাই বাল্যকাল থেকে বঙ্গবন্ধুর রাজনীতি করি। বিভিন্ন আন্দোলন, সংগ্রামে অংশ গ্রহন করে হামলা, মামলা মোকদ্দমা মোকাবেলা করেছি। যতক্ষন দায়িত্বে ছিলাম কোন সংগঠন বিরোধী কোন কাজ করিনাই। গত ইউপি নির্বাচনে ডাউয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। সততা ও নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করছি।
চরাঞ্চলের যোগাযোগ রাস্তা,কালভাট সহ বিভিন্ন উন্নয়ন করেছি। ডাউয়াবাড়ী ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন করেছি কিছু উন্নয়ন এখনও অসমাপ্ত রয়েছে। আমি ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান তাই এবারের আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) প্রত্যাশী। এ ইউনিয়নের সবচেয়ে বেশী সমস্যা তিস্তা নদীর বাম তীর ভাঙ্গন,দারিদ্রতা,দুর্নীতি, মাদক সহ আরো অনেক। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে,
সমস্ত সরকারী সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিবো এবং বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে বেকারদের আত্বকর্মসংস্থান সৃষ্টি করে দিবো। শিক্ষা,স্বাস্থ্য,দরিদ্র বিমোচন,রাস্তা ঘাট অথ্যাৎ অবকাটামোগত উন্নয়ন করব। দারিদ্রতা,দুর্নীতি, মাদক মুক্ত করব ইউনিয়নকে। ইত্যেমধ্যে গনসংযোগ শুরু করেছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হব ইনশাল্লাহ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত